বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩, ৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৪১

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবার ইরানের জ্বালানি অবকাঠামোকে নিশানা করেছে। যুদ্ধের নবম দিনে রোববার দেশটির তেল স্থাপনায় দফায় দফায় হামলার ঘটনা ঘটে।

রাজধানী তেহরান ও এর পশ্চিমাঞ্চলের কয়েকটি তেলের ডিপো ও শোধনাগারে হামলার পর ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখায় রাতের আকাশ রক্তাভ হয়ে ওঠে।

হামলার পর নালায় ছড়িয়ে পড়া তেল থেকে সড়কের পাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে অনেক জায়গায় ‘আগুনের নদী’ তৈরি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরদিন দিনের আলোতেও তেহরানের আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে থাকতে দেখা যায়। জরুরি বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও বিভিন্ন স্থানে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে।

স্থানীয় সূত্র অনুযায়ী, এসব হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: রয়টার্স ও আল–জাজিরা

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রাজধানীতে বাসচাপায় নিহত ২
ইরানে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাল বাংলাদেশ
মনোনয়ন বাতিল নিয়ে যা বললেন মনিরা শারমিন
নকলায় হামদর্দ এর উদ্যোগে আমরুপালি শরবত বিতরণ
প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে: জামায়াত আমির
বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
ইসরায়েলি হামলায় লেবাননে সাংবাদিকসহ নিহত ৫
পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব নয়: ইরান
এলজিআরডির ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের ঘোষণা
শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
পেপ্যাল আসছে দেশে, কার্ড পাবেন ২ লাখ ফ্রিল্যান্সার
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
ধান-চালের সরকারি দাম নির্ধারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্ত কী?
জ্বালানি তেলের দাম নিয়ে শেয়ারবাজারে অস্থিরতা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.