মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বোমা হামলার শঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

বোমা হামলার শঙ্কায় নিজ সরকারি বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ক্যানবেরার পার্লামেন্ট হাউসের কাছে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজে’ বোমা হামলার হুমকির অভিযোগ পেয়ে জরুরি ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৬টার দিকে একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর রাত ৯টার দিকে তাকে আবার বাসভবনে ফিরতে দেওয়া হয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সুরক্ষিত ওই স্থাপনায় বিস্তারিত অনুসন্ধান চালানো হলেও কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। বর্তমানে জনসাধারণের জন্য কোনো ঝুঁকি নেই বলেও নিশ্চিত করেছে তারা।

তবে বুধবার সকালেও লজের সামনে পুলিশের কয়েকটি গাড়ি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখা যায়, কিন্তু আগের রাতের ঘটনার দৃশ্যমান কোনো আলামত ছিল না।

ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের পোষা কুকুর ‘টোটো’র ছবি পোস্ট করে রসিকতা করেন আলবেনিজ। তিনি লেখেন, ‘টোটো সতর্ক আছে, তবে সব ঠিক আছে।’ একই সঙ্গে পেশাদারিত্বের জন্য পুলিশকে ধন্যবাদ জানান এবং খোঁজখবর নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশটির অর্থমন্ত্রী ক্যাটি গালাঘের ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, ‘এমন পরিস্থিতি সত্যিই অস্বাভাবিক’। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়ায় রাজনীতিবিদরা সাধারণত জনগণের সঙ্গে নিরাপদে মেলামেশা করতে পারেন, তবে সাম্প্রতিক সময়ে হুমকি ও উসকানিমূলক আচরণ বেড়েছে’।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সবারই নিরাপদে কাজ করার অধিকার রয়েছে—রাজনীতিবিদদের ক্ষেত্রেও তা ভিন্ন নয়’।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.