সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বিএনপিকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যা এনসিপির

কলিকাল প্রতিনিধি

সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোকজন নিয়োগের অভিযোগ তুলে বিএনপিকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নিজেদের লোক বসানো শুরু হয়েছে, যা নতুন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার জন্য মারাত্মক হুমকি।

তিনি আরও দাবি করেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার কোনো সময়সীমা নির্ধারণ করেনি, অথচ চুক্তিভিত্তিক নিয়োগে সময়সীমা বাধ্যতামূলক। এ ধরনের পদক্ষেপকে তিনি ‘বিধি-বহির্ভূত’ বলে আখ্যা দেন।

সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দল স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ১১ দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে; আপাতত এককভাবে নির্বাচনি কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।

দলের আরেক নেতা হান্নান মাসউদ অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি ভোট কারচুপির অভিযোগও তোলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.