সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এগিয়ে যেসব নারীরা

কলিকাল প্রতিনিধি

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন।

সংবিধান অনুযায়ী এসব আসনে তফশিল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দলীয় সূত্রে জানা গেছে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপির ভাগে ৩৫ থেকে ৩৬টি আসন যেতে পারে।

দলীয় পর্যায়ে আলোচনা অনুযায়ী, এবার সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা করছে দলের হাইকমান্ড। বিশেষ করে ছাত্রদলের সাবেক নেত্রীদের একটি বড় অংশ আলোচনায় রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নে এগিয়ে আছেন যারা :

জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেত্রী ও নির্বাচিত সিনেট সদস্য শিরিন সুলতানা, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক নেত্রী তানজিন চৌধুরী লিলি, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ইডেন কলেজ ছাত্রদলের সাবেক নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট শওকত আরা উর্মি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক নেত্রী সাবরিনা বিনতে আহমেদ, মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত সাবেক নেত্রী রোকেয়া চৌধুরী বেবি।

দলীয় সূত্র জানায়, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং হামলা-মামলার শিকার হওয়া তরুণ প্রজন্মের নেত্রীদের প্রাধান্য দেওয়া হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত কিংবা পরাজিত হওয়া প্রার্থীদের অনেকেই সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। তারা ঢাকায় অবস্থান করে নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

সংরক্ষিত আসনের সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি গণমাধ্যমকে বলেন, ছাত্রজীবন থেকে তিনি দলের সঙ্গে যুক্ত এবং দীর্ঘ সময় রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। তিনি আশা করেন, ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে দল।

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, রাজনৈতিক প্রতিকূলতার সময়ও তিনি দল ছাড়েননি। দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়নের প্রত্যাশা করেন তিনি।

তানজিন চৌধুরী লিলি বলেন, ছাত্রদল থেকে মূল ধারার রাজনীতিতে এসে তিনি স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হয়েছেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তার বিশ্বাস, দল অতীত কর্মকাণ্ড বিবেচনায় নেবে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন দেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়। ত্যাগ, সাংগঠনিক অবদান, রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের সক্ষমতা সবকিছু বিবেচনায় নিয়েই তালিকা চূড়ান্ত করা হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.