সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

আমরা সুখে-দুঃখে আপনাদের পাশেই থাকবো: জামায়াত আমির

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দেশ ও জনগণের কল্যাণে সরকারি দল চাইলে জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও রয়েছে।

১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অতীতে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখে-দুঃখে আপনাদের পাশেই থাকবো।

সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে আশা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক, আমরা আশা করি এটা উৎরাতে পারবো।

জুলাইকে ধারণ করে জামায়াত পথ চলবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে, হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, তাহলে জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় আমরা দেবো না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট  মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, মুফতি আমির হামজা এমপি, মাসুদ সাঈদী এমপিসহ জামায়াতের নব নির্বাচিত সংসদ সদস্যগণ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.