ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার চরভাতা ১ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছেন। হামলায় জামায়াতে নেতা মুরাদ চৌধুরী গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত করা হয় এবং এতে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হতে শুরু করে। তিনি মাটিতে লুটে পড়েন। পরে তার সঙ্গে থাকা দুজনের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে পড়েন হামলাকারীরা। এরপর তারা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।








