শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একবার করে খেলেছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশ নয় পয়েন্ট নিয়ে সবার উপরে।

ভারত ছয় পয়েন্টে দ্বিতীয়, নেপাল তিন ও ভুটান শূন্য পয়েন্টে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী শীর্ষ দুই পয়েন্টধারী দল বাংলাদেশ ও ভারত শিরোপার জন্য লড়বে।

আজ বুধবার দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠে। বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত হওয়ায় কোচ পিটার বাটলার একাদশে পরিবর্তন আনেন।

তবে স্বাগতিক নেপালের বিপক্ষে গোল পেতে সময় লাগেনি। ম্যাচের তৃতীয় মিনিটে মামনি চাকমার কর্ণার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। বক্সের উপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করেন।

পিছিয়ে পড়ার পর নেপাল খেলায় ফেরার চেষ্টা করে। বাংলাদেশকে চাপে ফেলে কয়েকটি আক্রমণ করে। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান।

আলপি নামার পর আবার খেলায় পরিবর্তন আসে। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে বাংলাদেশ ২-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে।

নেপাল দ্বিতীয়ার্ধে আর খেলায় ফিরতে পারেনি। আলপি কাউন্টার অ্যাটাক থেকে দারুণ দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান। এরপর বাংলাদেশ আরেক গোল করলে ব্যবধান ৪-০ হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে নেপাল দশ জনের দলে পরিণত হয়। বক্সের একটু সামনে আলপির নেয়া ফ্রি কিক নেপাল গোলরক্ষক দারুণভাবে সেভ করায় হ্যাটট্রিক মিস হয়।

বাংলাদেশ অ-১৯ দল তিন ম্যাচে ১৮ গোল করেছে। পক্ষান্তরে কোনো গোল হজম করেনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.