রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৬ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামায়াত আমির বললেন

‘অনেকে এখন বলা শুরু করেছেন, আমরাও ‘হ্যাঁ’। ঠেলার নাম বাবাজি’

কলিকাল প্রতিনিধি

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশের জনগণ আর পরিবার, ব্যক্তি ও গোষ্ঠীর রাজনীতি চায় না। জনগণ দলীয় সরকার দেখতে চায় না; জনগণের সরকার দেখতে চায়। অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন, আমরাও ‘হ্যাঁ’। ঠেলার নাম বাবাজি। কিন্তু আগে অনেকেই ‘না’ ভোটের প্রচারণা করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জনসভার মঞ্চে উঠে দুই হাত নেড়ে সামনের সারিতে বসা দর্শকদের অভিবাদন জানান জামায়াতের আমীর।

তিনি বলেন, আগের ২৩ বছর ও পরের ৫৪ বছর, এই ৭৭ বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি চান? চান না। তরুণ-তরুণী, এমনকি শিশুরাও চায় না; মা-বোনরাও চান না। এবার বাংলাদেশ পরিবর্তন চায়। এবারের নির্বাচনে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রত্যেকটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে করা হবে।

জামায়াতের আমীর আরও বলেন, চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আল্লাহ যেন তৌফিক দেন, ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা নিয়ে আসতে পারি। এটি বাংলাদেশের বার্ষিক বাজেটের চারগুণ। দেশের টাকা বিদেশে নিয়ে রাজার আদলে বসবাস করবেন, আমরা তাদের ঘুম হারাম করে দেব। তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে। দেশে মুরগি, গরু চুরির জন্য মানুষকে পিটিয়ে মারা হয়; কিন্তু বড় বড় চোরদের কিছু হয় না। জামায়াত তা হতে দেবে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিশেষ পিপি নিয়োগ
নকলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা
রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে এক মাসেই: প্রধানমন্ত্রী
ধরার খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু
ময়মনসিংহের উদ্দেশে প্রধানমন্ত্রী
ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা তুলসী গ্যাবার্ডের
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
সংযুক্ত আরব আমিরাত থেকে ১ লাখ টন ক্রুড অয়েল এলো দেশে
১৯৯টি হজ ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
‘বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না’
নবম জাতীয় পে-স্কেল নিয়ে সুখবর
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না আইনজীবীরা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢুলিকেই বেছে নিল বাফুফে
চট্টগ্রামের বাকলিয়ায় শিশু নিপীড়নের অভিযোগ, ৮ ঘণ্টা পর অভিযুক্ত পুলিশ হেফাজতে
রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.