বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

নানা বাড়ি

ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

ফেনী বিএনপির ঘাঁটি হিসেবেইে পরিচিত দেশের মানুষের কাছে। এখান থেকেই ৬ বার নির্বাচন করেছিলেন খালেদা জিয়া। সববারেই এ জেলার মানুষ তাকে নির্বাচিত করে বিপুল ভোটে। পৈত্রিক ভিটার এ জনপদের মানুষ খালেদা জিয়াকে নিজেদের মেয়ে হিসেবে ধারণ করতো প্রবলভাবে।

সবাই বলতো- ‘ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’। নানার বাড়ির এই জেলার মাটিতে প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান হয়ে আসছেন নাতি তারেক রহমান। পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশা ও প্রাপ্তির কথা।

২০০৬ সালে সর্বশেষ ফেনীতে এসেছিলেন। দুই দশক পর পর মায়ের বাবার জেলা ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির ভাষায় এ সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। জেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, ‘তাদের ভাগিনা’ আসছে দুই দশক পর।

সেই আগমনকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর আবহ। তাকে বরণে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। তাদের ভাষায়, এটি শুধু একটি সাংগঠনিক সফর নয়, বরং ফেনী বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই তার এ আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ফেনীর এমপি ছিলেন।

যতবার নির্বাচন করেছিলেন ততবার ফেনীর মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে। তার প্রতি রয়েছে এ অঞ্চলের মানুষের অগাধ ভালোবাসা। সেই টান থেকে তারেক রহমানের প্রতিও রয়েছে ভিন্ন রকমের ভালোবাসা। ফেনীর মানুষ তাদের ভাগিনাকে ভালোবেসে বরণ করবে।

ফেনীর উত্তরের তিন উপজেলার দীর্ঘদিনের বন্যা সমস্যা নিরসন। দক্ষিণের দুই উপজেলার নদী ভাঙ্নরোধে মুসাপুর ক্লোজার নির্মাণ, একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এ জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে নিজেদের মানুষ তারেক রহমানের কাছে।

বিএনপির নেতারা বলছেন, ফেনী পাইলট হাই স্কুল মাঠে ২৫ জানুয়ারির তারেক রহমানের সমাবেশটি ফেনীর জন্য ইতিহাস হয়ে থাকবে। সেদিন সৃষ্টি হবে জনস্রোত। সেই লক্ষেই কাজ করছে তারা।

দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আসনের প্রার্থী মুন্সি রফিকুল আলম। তিনি বলেন, জনস্রোতে ভালোবাসায় সিক্ত হবেন তারেক রহমান।

তারেক রহমানের ফেনীর এই সফরকে নানা কারণে গুরুত্ব দিয়ে ভাবছে ফেনীর মানুষ। নেতাকর্মীরা বলছেন, আগামীর সমৃদ্ধ ফেনী গড়তে তার এই আগমন বড় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাসদস্যরা
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে
সেতুমন্ত্রী অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ!
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিয়েছে ইরান
নকলায় ভূমি সেবা মেলা শুরু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.