আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষদিন (২৯ ডিসেম্বর, সোমবার) ৫ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. ইলিয়াস খান।
জানা গেছে, দলীয় মনোনয়ন সংযুক্ত না করলেও মো. ইলিয়াস খান বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেছেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম বেলাল তার সমর্থকের নামহীন মনোনয়নপত্র জমা করেছেন।








