মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

বাংলায় (পশ্চিমবঙ্গে) এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

আজ সোমবার (৪ মে) এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হচ্ছেন। তার ভাষ্য- এবার সরকার গঠন করবে বিজেপি।

এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি-এমন দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা (তৃণমূল) এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভেকাট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি।

এসব জায়গায় একটা সরকারবিরোধী মনোভাব রয়েছে। এর পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প্রতীক) পক্ষে একাট্টা হয়েছেন। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা।

এছাড়াও মুসলিমদের সমর্থনেও বিভাজন হয়েছে, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.