সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

৭২ ঘণ্টার মধ্যে হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে ‘রেমিট্যান্স শাটডাউন’ করার হুঁশিয়ারি

কলিকাল প্রতিনিধি

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া। রাজধানীর শাহবাগে যখন আন্দোলনকারীরা তীব্র শীত উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করছেন, ঠিক তখনই প্রবাসীদের একটি বড় অংশ থেকে এসেছে কঠোর আন্দোলনের ঘোষণা।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবারের মধ্যে ওসমান হাদির মূল হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে ‘রেমিট্যান্স শাটডাউন’ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ কর্মসূচির ডাক দেন ইতালি প্রবাসী সাইফুর রহমান। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, শহীদ বীর শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের খুনিদের ধরা দূরে থাক, দেশে আছে কিনা সেটাই জানে না ইন্টেরিম, অথচ বামপন্থী মিডিয়ার আস্তানায় হামলায়; সমানে বাছ-বিচার ছাড়া মানুষ ধরতেছে। এই নাটক অনেক দেখছি, আর না।

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীরকে গ্রেফতার করতে না পারলে আমরা প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিলাম। দিল্লির দালালি আর ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের ধরার জন্য, মাথার ঘাম পায়ে ফেলে কামানো অর্থ দেশে পাঠাই না। লাউড এন্ড ক্লিয়ার। ফুলস্টপ।

সাইফুর রহমানের এ ঘোষণার পর থেকে তার পোস্টটি আরও অনেক প্রবাসী শেয়ার করছেন এবং সংহতি জানাচ্ছেন। তামিম রেজা নামে একজন ফেসবুকে লেখেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে সারা বিশ্বের সকল প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়া হলো।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.