মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ

কলিকাল প্রতিনিধি

রাজধানীতে আসছে ৩ জানুয়ারি মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দলটি এ মহাসমাবেশ করবে। দলটি শিগগিরই আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

জামায়াত সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ সমাবেশ হবে। সূত্র আরও জানিয়েছে, মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীন বেশ কয়েকটি সাব-কমিটিও গঠন করা হয়েছে।

জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। সে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থক জমায়েত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকায় বড় জমায়েতের চিন্তা আছে জামায়াতের। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.