মুম্বাইয়ে উর্ফী জাভেদের আবাসনে মধ্যরাতে কয়েকজন পুরুষ তার দরজায় অনবরত কড়া নেড়েছেন এবং হুমকি দিয়েছেন।
রাত ৩টের সময় একদল পুরুষের ‘হানা’! উর্ফী বললেন, ‘আমার খুব ভয় লাগছে’
উর্ফী জানিয়েছেন, মুম্বাইয়ের আবাসনে মধ্যরাতে এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। আবাসনের পুরুষেরা তাঁর বাড়ির ‘কলিং বেল’ অনবরত বাজাতে থাকেন। রাত সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে।
ভোরবেলা থানায় যেতে হয় উর্ফী জাভেদকে। নেটপ্রভাবী নিজেই জানান, তিনি সন্ত্রস্ত হয়ে রয়েছেন। মধ্যরাতে নাকি তাঁর বাড়ির দরজায় কয়েক জন একনাগাড়ে কড়া নেড়েছেন। নিজেই সেই ঘটনা প্রকাশ্যে এনেছেন উর্ফী।








