সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মতিউর রহমান বললেন

‘বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে’

কলিকাল প্রতিনিধি

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপি অনেক বেশি ভোট পেয়ে বিজয়ী হবে। তিনি বলেন, জরিপে বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে এবং মানুষের চিন্তাভাবনার সঙ্গেও এই ফলাফল মিল রয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দেশের শীর্ষ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান বলেন, এখন পর্যন্ত বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। জরিপের ফলাফল থেকে ধারণা করা যায়, তারা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে পারে এবং ক্ষমতায় আসতে পারে। তবে ভবিষ্যৎ ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে বিনয়ী আচরণ প্রত্যাশা করেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় দল-মত নির্বিশেষে যে সংহতি দেখা গেছে, তা ইতিবাচক এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

আগের ফ্যাসিবাদী শাসনামলের প্রসঙ্গ টেনে প্রথম আলো সম্পাদক বলেন, ওই সময় গণমাধ্যমকে মিথ্যা মামলা, সাংবাদিকদের কারাবরণ এবং মালিকানা ও সম্পাদক পরিবর্তনের মতো চাপের মুখে পড়তে হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, তুলনামূলকভাবে বিএনপির শাসনামলে গণমাধ্যমের জন্য পরিবেশ ছিল স্বস্তিদায়ক। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্বও বিএনপির রয়েছে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের প্রায় সব শীর্ষ গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদও বক্তব্য দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.