শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩, ১৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঢাবি দুটি আবাসিক হলের নাম পরিবর্তনে ভিসি অফিস ঘেরাও

ক্যাম্পাস প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন এবং জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া শিক্ষক ,কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

তারা শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবি তুলেছেন।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম এর নেতৃত্বে ডাকসু নেতৃবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের একাংশ এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন।

এসময় তারা ‘একশন একশন ,ডাইরেক্ট একশন’, ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’ ‘ফ্যাসিবাদের আইকন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই মাটিতে হবে না’, ‘আছে যত ফ্যাসিবাদ, করতে হবে উৎখাত’, ‘দাবি মোদের পরিষ্কার, করতে হবে বহিষ্কার’, ‘জঙ্গি লীগের ঠিকানা, এ বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবুর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবুরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, আজকে আমরা যে দাবি নিয়ে এসেছি তার প্রথম দাবি হলো ফ্যাসিবাদের আইকন হিসেবে বিশ্ববিদ্যালয়ে যেসব স্থাপনা রয়েছে অনতিবিলম্বে তা পরিবর্তন করতে হবে। ইতোমধ্যেই আমরা শিক্ষার্থীদের মতামত পেয়েছি। এখন পর্যন্ত ক্যাম্পাসে ফ্যাসিবাদের আইকন হিসেবে পাঁচটি স্থাপনা রয়েছে। শেখ মুজিবুর রহমান হলের নামের পরিবর্তে শিক্ষার্থীদের পক্ষ থেকে মতামত এসেছে, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির নাম অনুসারে করার। আজকে আমরা প্রশাসনের কাছে শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করে জমা দিব। ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের পরিবর্তে ‘বীর প্রতীক সেতারা বেগম’ হলের পক্ষে শিক্ষার্থীরা মতামত দিয়েছে।

এছাড়া আরও তিনটি স্থাপনা রয়েছে ফ্যাসিবাদের আইডল হিসেবে। সেগুলো হলো লেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল। এসব নাম পরিবর্তনের দাবিও প্রশাসনের কাছে জানানো হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো রেজিস্ট্রার ভবনে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা আর কোনো ছাড় দেব না।

বিক্ষোভ শেষে ডাকসুর নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিচ্ছেদ ভুলে ফের প্রেমে মশগুল হানিয়া আমির
বিয়ের আগে টানা লাউ খেয়েছেন যে অভিনেতী
নকলায় ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি: ৩০ হাজার টাকা জরিমানা
রাজনৈতিক কারণে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টির বেশি মামলা প্রত্যাহার
হাম পরিস্থিতি আগামী মাসের মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব
ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.