সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশগুলোর উপদেশ প্রয়োজন নেই’

কলিকাল প্রতিনিধি

এবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রতিবেশী দেশগুলোর উপদেশ প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে নসিহত দেওয়া হয়েছে, তবে সেটার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে নির্বাচন কেমন হবে, তা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এখন একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি।’

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই উচ্চমানের ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছে, যেখানে মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে, যেমন পরিবেশ গত ১৫ বছরে দেখা যায়নি। ‘গত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন প্রহসনমূলক ছিল। তখন ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হলেও তারা মন্তব্য করেনি। এখন হঠাৎ নসিহত দেওয়া হচ্ছে—এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘আমরা জানি কী করতে হবে। মানুষ ভোট দেবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবেন। এই মুহূর্তে আমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই।’

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় এবং তিন দিন পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকেও তলব করা হয়েছে। সেখানে ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তাদের অবস্থান জানানো হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.