যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
জামায়াতের ইসলামীর পক্ষ থেকে জানা গেছে, সেখানকার সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা।








