শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৪ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

জাপা-জেপির নেতৃত্বে আসছে নতুন জোট

কলিকাল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ কয়েকটি দল।

জাতীয় পার্টির আনিসুল ইসলামপন্থি অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলছেন, এই জোটে সবমিলিয়ে ১৬টি দল থাকতে পারে। তিনি বলেন, ৮ ডিসেম্বর আমরা জোটের আত্মপ্রকাশ করবো।

গত ২৭ নভেম্বর রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে এক সভায় এ জোট গঠনের সিদ্ধান্ত হয়। এ জোটের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশান ১ নম্বরে ইমানুয়েলস পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশ ঘটবে। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা।

তিন খণ্ডে বিভক্ত জাতীয় পার্টির তিন অংশই দলের প্রতীক লাঙ্গল নিজেদের বলে দাবি করে আসছে। এর মধ্যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ভাই জিএম কাদের অংশ বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত। আর এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা হওয়ার পর নীরব থাকলেও এখন তার অংশটি বলছে, তারাই লাঙলের একমাত্র দাবিদার।

এদিকে জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গেল ৯ আগস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলে কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। তারা নিজেদের ‘মূল জাপা’ দাবি করে ইসিতে চিঠি দিয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদের মধ্যে তাপপ্রবাহ চলবে যেসব জেলায়
বাগদান সারলেন শুভস্মিতা
শিশু রামিসা হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
ঈদ ঘিরে ২০ দিনেই রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন সিইসি
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী পিকআপের সংঘর্ষ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সেনাবাহিনীর ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে: সেনাপ্রধান
আন্তর্জাতিক চা দিবস আজ
রামিসা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাব্যবস্থায় আসছে বড় পরিবর্তন: শিক্ষা প্রতিমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠন নিয়ে নতুন তথ্য জানালেন তথ্যমন্ত্রী
রাজধানীতে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ২১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব
দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করলেন প্রধানমন্ত্রী
সকল চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি স্থগিত
ওমানে মৃত্যু: ৪ ভাইয়ের মরদেহ আজ রাতে দেশে ফিরবে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.