সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩, ১৬ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নালিতাবাড়ীতে জামায়াতের তারুণ্যের সমাবেশ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর শহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

এছাড়া উন্নয়নের রূপকল্প তুলে ধরেন শেরপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ার, জামায়াত সমর্থিত নকলা পৌর মেয়র প্রার্থী ফারদিন হাসান হাসিব, ব্যবসায়ী শামছুল আলম সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সর্বকনিষ্ঠ ও যোগ্য প্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া ভিপিকে সংসদে নির্বাচিত করারও অনুরোধ করেন।

সমাবেশে নকলা-নালিতাবাড়ী থেকে আগত জামায়াত-শিবির নেতাকর্মীসহ হাজারো লোকের উপস্থিতিতে মাঠ ভরে ওঠে। এর আগে জুমার নামাজের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা: মির্জা ফখরুল
ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান
বাংলায় সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নকলায় প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
সব কার্ড আমার কাছে, এক্সে ট্রাম্পের বার্তা
হাম সন্দেহে আরও ১০ শিশুর মৃত্যু
মে মাসের গ্যাসের (এলপিজি) দাম অপরিবর্তিত
ফারুকীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
নকলায় এডিপি’র মাধ্যমে শিক্ষা, প্রাণিসম্পদ ও ক্রীড়া খাতে উপকরণ বিতরণ
সততা, মেধা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী
দুর্নীতির সঙ্গে কোনো আপস করতে চাই না: প্রধানমন্ত্রী
পল্টি দেওয়ার অভ্যাস আমার নাই: সাকিব
চিন্তায় ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই: তথ্যমন্ত্রী
বিজেপি ছাড়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.