শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

নন-ক্যাডারে সুপারিশকৃত ৫৬৫ জন

কলিকাল প্রতিনিধি

৪৫তম বিসিএসের ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার রাতে। এতে ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। ফলে ক্যাডার পদে এ বিসিএসে ৫০২টি পদ খালি থেকে গেছে। এর একদিন পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে ৫৬৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের আওতাধীন বিভিন্ন নন-ক্যাডার পদে (সংশোধিত শূন্যপদ) ৫৬৫ জনকে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল কমিশনের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত মনোনয়নে কোনও ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

জানা যায়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে শূন্যপদ ছিল ১ হাজার ২২টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৫৭টি পদে নিয়োগ না দিতে পিএসসিকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে এ পদগুলো বাদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.