সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন তারেক রহমান

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

অবশেষে হয়তো সব জল্পনা-কল্পনার অবসান হচ্ছে। চব্বিশের ছাত্র আন্দোলনের পর বেশ কয়েকবার দেশে আসার কথা বললেও এবার নির্দিষ্ট সময় জানা গেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। এমনটাই জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশেই থাকবেন। প্রস্তুত হচ্ছে ১৯৬ নম্বরের বাড়িটি। গুলশান এভিনিউর এই বাসাটির ভেতরে চলছে সংস্কার কাজ, বাইরে করা হয়েছে নতুন রং। নিরাপত্তায় কাঁটাতারের বেষ্টনি আছে সীমানা প্রাচীরে।

অন্যদিকে, তারেক রহমান দেশে ফিরে যেখানে অফিস করবেন, সেই কার্যালয়েও চলছে পুরোদমে সংস্কার প্রস্তুতি। এ জন্য গুলশান ২- এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কার্যালয়-বাসা সবই প্রস্তুত হচ্ছে, তবে কবে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌ম্যান তারেক রহমান? এ নিয়ে জানতে চাওয়া হয় চেয়ারপরসনের নিরাপত্তা ফজলে এলাহী আকবরের কাছে। তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দু’দিনের মধ্যে ঢাকায় আসছেন তিনি।

ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার প্রশ্ন আছে তারেক রহমানের- এমনটা জানিয়ে ফজলে এলাহী আকবর বলেন, “তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স আশা করছেন তারা।”

দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনে সৌদি যাওয়ার কথা ছিল তারেক রহমানের। কিন্তু সার্বিক পরস্থিতিতে এখনই নয়, বরং নির্বাচনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমরাহ করবেন বলে জানান ফজলে এলাহী আকবর।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিসেম্বরে তিনি ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখবেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.