মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

দক্ষিণী সিনেমায় প্রবেশ করলেন সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। তার অভিনয়জীবনের সে যাত্রা শুরু হয়েছিল ‘দাবাং’ ছবির মাধ্যমে। তখন থেকেই তিনি বলিউডের আলোচনায় আসেন। পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়। তবে একটি আক্ষেপ ছিল দক্ষিণী সিনেমায় অভিনয় না করতে পারা।

অবশেষে বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমায় প্রবেশ করলেন সোনাক্ষী । তার প্রথম তেলেগু সিনেমা ‘জাটধারা’-এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এ সিনেমায় ‘ধনপিশাচিনী’ নামের এক ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ক্যারিয়ারে এ প্রথম অভিজ্ঞতা ভীষণই চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন সোনাক্ষী সিনহা।

সম্প্রতি ‘জাটধারা’ সিনেমাটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন অভিনেত্রী। এ চরিত্রে তাকে কাস্ট করার জন্য পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোনাক্ষী বলেন, আমি এর আগে যেসব চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রমধর্মী একটি চরিত্র। একজন অভিনেতার সফলতা হলো— নানা ধরনের চরিত্রে অভিনয় করা। কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এ সুযোগ পেয়ে আমি সত্যিই ভীষণ গ্রেটফুল বলে জানান অভিনেত্রী।

এ চরিত্র নিয়ে আকাশছোঁয়া প্রত্যাশার কথা জানিয়ে সোনাক্ষী বলেন, আমি আমার অভিনয় সত্তার আরও একটি নতুন দিক খুঁজে পাব। পর্দায় এমন একটি চরিত্রে আমাকে দেখে দর্শক কী প্রতিক্রিয়া দেন, সেটিই দেখার অপেক্ষায় আছি।

এদিকে স্ত্রীর ক্যারিয়ারে নতুন সংযোজনে খুশি অভিনেতা জাহির ইকবালও। তিনি বলেন, অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই। সে দারুণ অভিনয় করে। এ সিনেমাতেও নিজের সেরাটা দিয়েছে বলে আমি মনে করি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কমল তেলের দাম
পিছু হটলেন ট্রাম্প, দায় চাপালেন অন্যদের ঘাড়ে!
ভূমিসেবা মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.