সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

‘জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ’

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদে যে ৪৮টি দফার ওপর গণভোট হওয়ার সুপারিশ করা হয়েছে, সেটা ১৭ তারিখের স্বাক্ষরিত দলিলে বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নেই। এ সম্পর্কিত কোনো আলাপ হয়নি আমাদের সাথে।

জুলাই সনদ নিয়ে এতোদিন যে আলোচনা বা কসরত করা হলো এ বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ঐকমত্য হওয়ার বিষয়গুলো বাস্তবায়ন করার প্রস্তাব করা হবে জানানো হয়েছিল। পরে জুলাই সনদে যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো।

ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে পরবর্তী সময়ে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য তৈরি হবে।

তিনি আরও বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দলের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারবে। আরেকটি রাজনৈতিক দলও তাদের এ সিদ্ধান্তকে মেনে নিল। বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থেকে তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.