রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩, ২২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জিম্মির ইসরায়েলির মরদেহ ফেরত দিয়েছে হামাস, ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধ্যুষিত গাজায় জিম্মি অবস্থায় মৃত্যুবরণ করা এক ইসরায়েলির মরদেহ ফেরত দিয়েছে হামাস। এর কয়েক ঘণ্টা আগেই গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন।

সোমবার (২৭ অক্টোবর) রেডক্রসের তত্ত্বাবধানে মরদেহটি ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রেডক্রস মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং তা গাজায় অবস্থানরত সেনাদের কাছে হস্তান্তরের কাজ চলছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়। চুক্তির অংশ হিসেবে গাজায় নিহত জিম্মিদের মরদেহ ধীরে ধীরে ফেরত দিচ্ছে হামাস। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এর আগে ১৩ অক্টোবর হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল।

হামাসের শীর্ষ আলোচক খলিল আল–হায়া সম্প্রতি বলেছেন, গাজায় নিহত জিম্মিদের মরদেহ খুঁজে বের করা এখন বড় চ্যালেঞ্জ। যুদ্ধের কারণে গাজার ভূপ্রকৃতি বদলে গেছে, দাফনকারীদের অনেকে মারা গেছেন, আবার কেউ কেউ কবরস্থানের অবস্থানও মনে করতে পারছেন না।

এই পরিস্থিতিতে মরদেহ উদ্ধারে সহায়তার জন্য মিসরের কারিগরি দলকে গাজায় কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। দলটি এক্সকাভেটর ও ট্রাক ব্যবহার করে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় নাসের হাসপাতালের সূত্র জানিয়েছে, সর্বশেষ ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কোনো ফ্যাসিবাদি শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী
ফের ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের সংসার
মাকে নিয়ে কালজয়ী যত গান, জেনে নিন
বিশ্ব মা দিবস আজ
রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন
নকলায় বৃদ্ধা ফুলমতির পাশে রোটারী ক্লাব অব ঢাকা পূর্বাশা
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি শপথ নেবেন কাল
দাদা-দাদির কবরের পাশে সমাহিত হলেন বৃষ্টি
কুলাউড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর
বিগ বসের অভিজ্ঞতা ছিল ‘ট্রমাটিক’: তানিশা
নকলায় বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু
স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর যা করলেন ফুরকান
হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.