মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭, বসন্তকাল

জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে একইসঙ্গে সংস্থাটি জানিয়েছে, দেশে দারিদ্র্যের হার বেড়েছে এবং কর্মসংস্থানের বাজারেও দেখা দিয়েছে স্থবিরতা।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় সংস্থাটির কার্যালয়ে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এ সময় বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে ৬০.৯ শতাংশ থেকে ৫৮.৯ শতাংশে নেমে এসেছে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারের বাইরে চলে গেছেন, যার মধ্যে প্রায় ২৪ লাখই নারী। নারী শ্রমশক্তির এই পতনকে উদ্বেগজনক হিসেবে দেখছে সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং নারী শ্রমশক্তির অংশগ্রহণ হ্রাসের কারণে বাংলাদেশের সামগ্রিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নেইমারকে ব্রাজিলে ফেরানোর পর হতাশ আনচেলত্তি
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৭ সেনা নিহত
আজ ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে বুবলীর!
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
নকলায় সাংবাদিককে হত্যার হুমকি, হামলার চেষ্টা, ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
নকলায় ডোবার পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নকলায় অসহায় পরিবারের দুয়ারে ইফতার সামগ্রী পৌঁছে দিল সিএনএস বাংলা ফাউন্ডেশন
অগ্রণী ব্যাংকে গ্রাহকের দুর্ভোগ চরমে
সৌদির তেলখনিতে ইরানের হামলা
পাঁচজন অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না: ট্রাম্প
ঢালিউড এখন ডাস্টবিন ছাড়া কিছুই না: অপু বিশ্বাস
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা, সদস্যসচিব মিতু ও মুখ্য সংগঠক নুসরাত
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.