সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আ’লীগ: ফারুকী

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা ও নাটক সংশ্লিষ্টতা ছাড়াও মাঝে মধ্যেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে কথা বলতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও সরব ছিলেন তিনি। এবার আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করলেন এ নির্মাতা।

গত বছরের জুলাইয়ে সংঘটিত গণহত্যা এবং পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছেন নির্মাতা ফারুকী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘কল্পনা করেন, ১৯৭২ সালে বসে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব‍্যক্তিরা শুধু অপরাধ অস্বীকারই করছে না, বরং মানুষ হত‍্যাকে সেলিব্রেট করছে এবং বলছে আরও মানুষ মারবে সুযোগ পেলে। কল্পনা করেন, বছরের পর বছর ধরে নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে হাজার মানুষের জীবন কেড়ে নেয়া হিটলার পতনের পরের বছর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখছে কেউ।’

তিনি লিখেছেন, ‘এটা কল্পনা করতে গেলেই বুঝতে পারবেন, আজকের আওয়ামী লীগের রাজনীতি কোথায় নেমেছে বা আদৌ তাদের রাজনীতি বলে কিছু আছে কিনা। জুলাই গণহত্যার পর খুনি হাসিনা আর তার ডিল‍্যুশনাল গ‍্যাঙের কাজ-কর্ম দেখলেই বুঝবেন কেন আওয়ামী লীগ দল হিসেবেই একটা ক্রিমিনাল অর্গানাইজেশনে পরিণত হয়ে পলিটিক্যালি ইরেলেভেন্ট হয়ে গেছে। আর আইসিটিতে জমা পড়া হাসিনার ফোন কলগুলা শুনলে বুঝবেন কার অনুপ্রেরণায় একটা গোটা দল ক্রিমিনাল এন্টারপ্রাইজে পরিণত হলো।’

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক এ উপদেষ্টা লিখেছেন, ‘যদিও একাত্তর আর চব্বিশের পার্থক্য আছে। ১৯৭১-এ অনেক বড় হত‍্যাযজ্ঞ হয়েছিল, কিন্তু সেটা ছিল ঘোষিত যুদ্ধ এবং অন্য দেশ থেকে স্বাধীনতা অর্জনের লড়াই। আর চব্বিশে নিজ দেশের নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। যুদ্ধ পরিস্থিতি ছাড়া মাত্র এক মাসে নিজ দেশের এতগুলা মানুষ হত্যা করার নজির গোটা বিশ্বেই বিরল। কথাটা খেয়াল করিয়ে দেয়া এই জন্য, যাতে আমাদের আরেকবার মনে পড়ে কী মনস্টার আমরা ফেস করেছি।’

তিনি লিখেছেন, ‘নতুন বাংলাদেশে আমরা অনেক চ‍্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি, যাব। ১৬ বছরের দীর্ঘ দুঃশাসনের পর এত বড় অভ‍্যুত্থান হলে এ রকম পরিস্থিতি অনুমিতই ছিল। সবাই মিলে আমরা ধীরে ধীরে এই তুফান পাড়িও দেব। সবাই মিলেই, নানা দ্বিমত নিয়েও। এবারের জাতিসংঘে সবাই মিলে অংশগ্রহণ সেটারই একটা ইশারা।’

সবশেষ তিনি লিখেছেন, ‘আমাদের পূর্বপুরুষরা যে অসীম ত‍্যাগের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছেন, সেই দেশটা একই আবেগ নিয়ে আগলে রাখবে আজকের আবরার ফাহাদেরা।’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.