সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

হিরো আলমের উপর হামলা

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বত্তরা।

রাজধানীর আফতাবনগরে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে এসে হিরো আলমকে ঘেরাও করে অতর্কিতভাবে মারধর শুরু করে। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিরো আলম। এরপর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনও সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে। এছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.