শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

শেরপুর জেলার

নালিতাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নালিতাবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাজী ফরহাদ হোসেন।

২৮ সেপ্টেম্বর (রোববার) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়নের সকল পূজা মণ্ডপে এই সহায়তা প্রদান করেন তিনি।

হাজী ফরহাদ হোসেনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বরতদের হাতে নগদ অর্থ পৌঁছে দেন। এ-সময় তার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফখরুল ইসলাম, কামরুজ্জামান কানন, মো. স্বপন প্রমুখ।

নগদ অর্থ উপহার পেয়ে হাজী ফরহাদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা মণ্ডপের দায়িত্বরতরা।

এ বিষয়ে হাজী ফরহাদ হোসেন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি কিছু উপহার দিতে চেষ্টা করেছি। আমি সবসময় সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবো।

উল্লেখ্য যে, হাজী ফরহাদ হোসেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মরিচপুরান ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। গাজীপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সবসময় সামাজিক কাজে অংশ নিয়ে থাকেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.