মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

কিয়েভসহ ইউক্রেনে

৫০০ ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়া রাতভর প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেও হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এসব তথ্য জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। খবর সিএনএনের

সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া। এই ঘৃণ্য হামলাটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।

এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। সাম্প্রতিক সময়ে দেশটিতে রুশ ড্রোন আক্রমণের পর থেকেই সতর্ক অবস্থায় রয়েছে পোল্যান্ডের সামরিক বাহিনী। পোলিশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক প্রকৃতির, যা আকাশসীমা ও নাগরিকদের সুরক্ষার জন্য নেয়া হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক টেলিগ্রামে এক পোস্টে জানান, আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। তিনি রুশ আক্রমণকে “নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ” বলে আখ্যা দেন।

কিয়েভে নিহতদের মধ্যে একজন ১২ বছর বয়সী এক কন্যাশিশুও রয়েছে বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান টিমুর তকাচেঙ্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে এক পোস্টে বলেন, ধ্বংসাবশেষের আঘাতে শহরের একটি পাঁচতলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া একটি ব্যক্তিগত বাড়ি ও একটি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.