সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

রাজপথে নেমেছে ফিলিপাইনের সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

ফিলিপাইনের সরকার বন্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রকল্পে ভয়াবহ দুর্নীতি ফাঁস হওয়ার পর চাপে পড়েছে। দুর্নীতি ফাঁসের পর ক্ষোভে ফুঁসছেন দেশটির সাধারণ মানুষ। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কাল রোববার (২১ সেপ্টেম্বর) হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসছে। ফিলিপাইনে প্রায় সময় সামুদ্রিক ঝড় ও বন্যা আঘাত হানে। এতে করে হাজার হাজার মানুষ দুর্দশার মধ্যে পড়েন। কিন্তু এরমধ্যে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য বিশাল প্রকল্প হাতে নেওয়া হলেও সেগুলোর অর্থ লুটপাট করা হয়েছে। এমনও হয়েছে বাঁধ নির্মাণের কথা বললেও; বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই।

সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক শনিবার জানিয়েছে, রাজধানী ম্যানিলাতে কাল মূলত দুটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমটি হলো ‘বন্যা মোকাবিলায় পদক্ষেপ: দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন’। এটি সকাল ৯টায় রিজাল পার্কে শুরু হবে। এতে অংশ নেবে শিক্ষার্থী ও বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ।

দ্বিতীয়টি দুপুর ২টায় ইডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে। ধারণা করা হচ্ছে, এই বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নেবে। এর নেতৃত্ব দেবেন ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে যোগ দেবে বিভিন্ন নাগরিক সমাজ ও তরুণ সংগঠন।

এর পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট দুতের্তে-পন্থী দল ‘হাকবাং এনজি মাইসুগ’ দুপুর ১টায় লিওয়াসাং বোনিফাসিওতে ‘সেভ দ্য ফিলিপাইনস’ নামে একটি প্রতিবাদ সমাবেশ করবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও সকাল ৭টা থেকে ক্যাম্প আগুইনাল্ডোর বাইরে প্রতিবাদ জানাবেন।

রাজধানী ম্যানিলার পাশাপাশি দেশটির অন্যান্য বড় শহরেও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হবে। দুতের্তে সমর্থকদের আয়োজনে একটি মিছিল বিকেল ৩টায় দাভাও শহরের রিজাল পার্কে শুরু হবে। এছাড়া, সেবু সিটির প্লাজা ইন্ডেপেন্ডেন্সিয়া এবং ইলোইলো সিটির জারো প্লাজায়ও বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বিক্ষোভ ঘিরে ফিলিপাইন সরকার দেশজুড়ে ৫০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে। যদিও তারা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের হুমকির খবর নেই, তবুও যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নেওয়ার পরিকল্পনা
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর পোস্ট!
‘ইনশাআল্লাহ’ বলা সেই হলিউড অভিনেত্রীকে ভক্তের কুরআন উপহার
ভাঙন থামছে না ভোগাইয়ের, আতঙ্কে বেনীরগোপবাসী
জামায়াত আমিরের মন্তব্যে মির্জা ফখরুলের ক্ষোভ
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত
কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কান কথা বলে ও তেল মারা লোকদের কাছে দূরে থাকবেন: কর্নেল (অব.) অলি আহমদ
সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.