এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে আরেক ইউরোপীয় দেশ পর্তুগাল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে জানানো হবে অনানুষ্ঠানিক স্বীকৃতি। এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন পর্তুগালের প্রধানমন্ত্রী।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে একের পর এক দেশ।














