বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কলকাতায় যে দামে বিক্রি হচ্ছে ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ; পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ পৌঁছায় কলকাতায়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে এসব ইলিশ নিলামে ওঠে। খুচরা বাজারে কেজিপ্রতি দাম ধরা হয়েছে ১৬ থেকে ১৭শ টাকা।

তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শারদোৎসবের আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে, এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতেই বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক কলকাতায় যায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১২শ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও ইলিশ পৌঁছানোর খবর ফলাও করে প্রচার করা হচ্ছে।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী, শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকাভুক্ত। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময় ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার ১২শ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া, প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১ হাজার ৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আস্থা ভোটের মাধ্যমে থালাপতি বিজয়ের আজ অগ্নিপরীক্ষা
আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা, এআই ক্যামেরার দখলে বহু সড়ক
ড.ইউনূস-নূরজাহানের বিচার দাবি
‘মানুষ মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে থু ‍থু দেবে’
দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের ওপর জোর শিক্ষামন্ত্রীর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু
পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের
সরকারি মদের দোকান বন্ধ করলেন থালাপতি বিজয়
নকলায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন ফাহিম চৌধুরী এমপি
চলতি মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স
ইউজিসি কর্মশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
কাপাসিয়ায় পাঁচ হত্যার ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য প্রকাশ
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
‘হাম নিয়ে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই’
কোরবানির হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বুথ বাধ্যতামূলক
পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি: প্রধানমন্ত্রী
এমন পরিস্থিতি আর কেউ ফেস করেননি: মোনামি
নকলায় শতাধিক বোতল বিদেশী মদ উদ্ধার, আটক ৩
নকলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানা রুপার জামিন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.