শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

বিশৃঙ্খলা বন্ধে নেপালের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর বিশৃঙ্খলা আর লুটতরাজ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।

সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছেন আন্দোলনের নেতারা।

জানা গেছে, জেন-জি প্রজন্মের বিক্ষোভে ৪৮ ঘণ্টারও কম সময়ে কে পি শর্মা ওলি প্রধানমন্ত্রিত্ব আর দেশ ছাড়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি।

সেনাপ্রধানের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে নেতৃত্বদানকারীরা আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বৈঠকের ইতিবাচক ইঙ্গিত দিলেও আপত্তি জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র।

যদিও, প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়, নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সদ্য সাবেক প্রধানমন্ত্রী ওলির মন্ত্রিসভা দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর খোদ রাজধানী কাঠমান্ডুতে মারধোরের শিকার হন একাধিক মন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন দেওয়া হলে ভেতরে আটকে মারা যান তার স্ত্রী।

খোঁজ পাওয়া যাচ্ছে না কমিউনিস্ট পার্টি অব নেপাল আর নেপালি কংগ্রেস জোট সরকারের অনেক নেতার। খোদ কাঠমান্ডুতে আত্মসমর্পণের পরও হত্যা করা হয় অন্তত তিন পুলিশ সদস্যকে। আগুন দেওয়া হয় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বাসভবনসহ সরকারি বেসরকারি স্থাপনায়।

জেল থেকে পালিয়েছে দেড় হাজারের বেশি কয়েদি। এই খবরে উত্তর প্রদেশ ও বিহার সীমান্ত বন্ধ করেছে ভারত।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.