শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

হামজা-শমিত সোমকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নেপালের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে নেই হামজা চৌধুরী, শমিত সোম।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান গণমাধ্যমকে হামজার না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামজা চৌধুরী নেপালের বিপক্ষে স্কোয়াডে নেই। যেহেতু সে শেষ ম্যাচে একটু চোটে পড়েছিল, তাই তার ক্লাব (লেস্টার সিটি) নিজেরাই চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছে।

অন্যদিকে, কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলা শমিত সোম ক্লাবের ব্যস্ততার কারণে নেপাল সফরে যেতে পারছেন না।

সিঙ্গাপুরের সঙ্গে সবশেষ ম্যাচের স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা বাদ পড়েছেন নেপাল ম্যাচের স্কোয়াড থেকে। তারা আছেন ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। আগে কখনও বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেননি তিনি।

সিঙ্গাপুর ম্যাচের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সালকে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান ১৭৬তম, আর বাংলাদেশ ১৮৪তম। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে উভয় দলই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.