সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩, ২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

টি-টোয়েন্টিতে ছক্কার রেকর্ড গড়লেন কক্স

ক্রীড়া ডেস্ক

ছবি : সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে ১০ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন ইংল্যান্ডের জর্ডান কক্স। ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডে ওভাল ইনভিনসিবলসের হয়ে এ রেকর্ড গড়েন তিনি।

কক্স ছাড়া আরও একজন এ কীর্তি গড়েছেন, তিনি ভারতের অভিষেক শর্মা। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে পাঞ্জাবের হয়ে মেঘালয়ের বিপক্ষে ২৯ বলে ১১ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের এ বিস্ফোরক ব্যাটার। ওয়েলস ফায়ারের বিপক্ষে ২৯ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জর্ডান কক্স। ১০টি ছক্কা ও ৩টি চারে এ স্কোর গড়েন তিনি।

ইনিংসের প্রথম দুই বল ডট দেয়ার পর তৃতীয় বলে প্রথম রানের দেখা পান কক্স। প্রথম আট বলে করেন ৮ রান। এরপরই শুরু হয় কক্সের তাণ্ডব। পরের ২১ বলে ১০টি ছক্কা আর ২টি চার হাঁকান তিনি। ১০ ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন এ ব্যাটার। দ্য হানড্রেডের এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা।

২০২১ সালে হেডিংলিতে সুপারচার্জারসের বিপক্ষে লিয়াম লিভিংস্টোনের ৯২ রানের ইনিংসেও ছিল ১০ ছক্কা। বার্মিংহাম ফনিক্সের হয়ে খেলা লিভিংস্টোন অবশ্য বল খেলেছেন ৪০টি।

কক্সের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে রেকর্ড গড়েছে ওভাল ইনভিনসিবলসও। নির্ধারিত ১০০ বলে তাদের করা ৪ উইকেটে ২২৬ রান হানড্রেডের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ম্যানচেস্টার অরিজিনালসের করা ২০৮ রান। রান তাড়ায় নেমে ওয়েলস ফায়ার ১৪৩ রানে থামলে ৮৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কক্সের দল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
প্রেমে মজেছেন সিডনি সুইনি!
সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.