রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩, ১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

চিটাগং কিংসের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করেছে বিসিবি

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বকেয়া পরিশোধ না করায় চিটাগং কিংসের সঙ্গে করা সমঝোতা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি। সেইসাথে প্রায় অর্ধশত কোটি টাকা বকেয়া দাবি করেছে বিসিবি।

বোর্ডের দাবি অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়ার পরও চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি চিটাগং কিংসের সত্বাধিকারী প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। তবে বকেয়া পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

সম্প্রতি বকেয়া ৪৬ কোটি টাকা চেয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসকে আইনি নোটিশ পাঠানোর খবরের প্রতিক্রিয়ায় এমনটি বলছিলেন দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী। দুদিন আগেই বিসিবির সেই টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন চিটাগং দলের মালিক। বিপিএলের সবশেষ আসরের আগে বিসিবির সঙ্গে সমঝোতা করে চিটাগং কিংস। ৯ কোটি টাকা দেনা থাকলেও সাড়ে তিন কোটি টাকা দেয়ার শর্তে বিপিএলে অংশগ্রহণের সুযোগ পায় চট্টলার দল। তবে এরপরও বিসিবিকে প্রাপ্ত টাকা দেয়নি চিটাগং। আর তাই গত ২২ জুলাইয়ের নোটিশ অনুযায়ী সাড়ে তিন কোটি টাকায় সমঝোতার সেই চুক্তি বাতিল করেছে বিসিবি।

 

চিটাগং কিংসের কাছে বিসিবি পাওনা আসল অর্থের অঙ্ক দেখিয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৪ মার্কিন ডলার। সঙ্গে ২০১২ থেকে সবশেষ ২০২৫ আসর পর্যন্ত ১৩ বছরের মোট সুদের পরিমাণ দেখিয়েছে ২২ লাখ ৩২ হাজার ৯২ মার্কিন ডলার। সুদাসল মিলিয়ে যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় ৪৬ কোটি। বিসিবির হিসেবমতে ২০১২ থেকে ২০২৫ আসর পর্যন্ত এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বকেয়া অর্থের অঙ্ক দাঁড়িয়েছে এটি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরে ক্রমাগতভাবে চুক্তির আইনি ও আর্থিক শর্ত ভঙ্গ করে গেছে চিটাগং কিংসের সত্বাধিকারী প্রতিষ্ঠান এস.কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে অনেকবার তাগাদা ও নোটিশ দেওয়া হয়েছে তাদের, এর মধ্যে ছিল ২০১৩ সালের ৭ মে সালিশি নোটিশ ও গত ২২ জুলাইয়ের আইনি নোটিশও। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত রক্ষা করতে পারেনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
হামে আরও চার শিশুর মৃত্যু
নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.