মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হলে, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করলে
ধর্ম উপদেষ্টা বলেন, হজ-ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হলে, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করলে, আপনারা আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
খালিদ হোসেন বলেন, হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এ ছাড়াও হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি।














