মুক্তাগাছার দুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন করা হয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) দুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপন করা হয়।

বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, মতিউর রহমান ও উপ-পরিচালক মাজহারুল হক চৌধুরীর নির্দেশনা মোতাবেক উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন নাহার, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালিমা খাতুন, MOMCH&FP চিকিৎসক ডা. উম্মে নওফি নীতু ও ডা. রিফাত জাহান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনিক মন্ডল শুভ, পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন আক্তার ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল বাসিত ফারুকসহ আরও অনেকে।

উল্লেখ্য, এই আয়োজনে ফলজ, ঔষধি, বনজ ও শোভাবর্ধনকারী সহ মোট ১৫ প্রজাতির চারা রোপন করা হয়।
জানা যায়, বিগত সময়ের তুলনায় এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। এই কার্যক্রমে চারা ক্রয় থেকে শুরু করে রোপন ও বেড়া প্রদানসহ যাবতীয় কার্যক্রম উক্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীগণ বহন করেন।
এক্ষেত্রে ঘোগা ইউনিয়নের শামসুন্নাহার তুহিন এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।








