অন্তর্বর্তী সরকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা ভাবছে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষা উপদেষ্টা।
জাতীয়করণ একটি কঠিন বিষয়। এটি ইন্টেরিম গভমেন্ট করতে পারবে না। জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলে সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টা সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধিদল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১ হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন ২০ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে। দু-একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে।
এ ছাড়াও ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং উপসচিব এম জেড মোর্শেদ বৈঠকে বসেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধিদলে ছিলেন, অধ্যক্ষ মাইনুদ্দীন আহমেদ, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি, মো. রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু।
পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়।








