মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯-এ পৌঁছেছে। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা এ সংঘাতে শুধু প্রাণহানিই নয়, আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৮৫০ জন। অনেকেই এখনো নিখোঁজ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মরদেহের কাছে পৌঁছাতেও পারছেন না।

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকা থেকে আরও ৩৯ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই সময় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২১ জন। আহত হয়েছেন আরও ৩৪১ জন। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৩ জন। আহত হয়েছেন ১২ হাজার ৫৯০ জনের বেশি।

অন্যদিকে, খাবার ও চিকিৎসার অভাবে গত ২৪ ঘণ্টায় ১১ জন মারা গেছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত অনাহারে মারা গেছেন ২১২ জন, এর মধ্যে ৯৮ জন শিশু।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকট চরমে।

এদিকে, গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.