শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল রোববার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, তারা রোববার সকাল ১০টা থেকে ফলাফল দেখতে পারবেন। আর ফলাফল প্রকাশিত হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd)। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজের রোল নম্বর ব্যবহার করে ফলাফল জানতে পারবে।

এর আগে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত। আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যমতে, এবারের পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডটিতে রেকর্ডসংখ্যক ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার জন্য আবেদন করেছে। এই সংখ্যাটি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। আবেদনকারী বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

বোর্ড সূত্রে জানা যায়, সর্বাধিক আবেদন পড়েছে গণিত বিষয়ের খাতায়-সংখ্যাটি ৪২ হাজার ৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯ হাজার ৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬ হাজার ২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩ হাজার ৫৫৮টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

তবে, ‘পুনঃনিরীক্ষণ’ মানে খাতা নতুন করে মূল্যায়ন নয়। এ প্রক্রিয়ায় সাধারণত উত্তরপত্রে প্রাপ্ত নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না, কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কি না, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না-এসব বিষয় যাচাই করা হয়। সেসব ক্ষেত্রেই প্রযোজ্য নম্বর সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.