মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩, ৩ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আসছে নির্বাচনে

বিজেপি নয়, মমতার দলের হয়ে নির্বাচন করবেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও রাজনীতির মাঠে সক্রিয় হতে পারেন। তবে এবার তাঁর গন্তব্য আর বিজেপি নয়, বরং শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোটে লড়তে পারেন তিনি— এমন ইঙ্গিত মিলছে।

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত তৃণমূলের শহীদ দিবসের (২১ জুলাই) জনসভায় মঞ্চে দেখা গেছে শ্রাবন্তীকে। এরপর থেকেই জল্পনা শুরু হয়— এবার কি তৃণমূলেই যোগ দিচ্ছেন অভিনেত্রী?

একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এ মুহূর্তে কিছু চূড়ান্ত বলা সম্ভব নয়। তবে ভবিষ্যতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ও দল মনে করেন আমি উপযুক্ত, তাহলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। রাজনীতি এখনো আমার জন্য নতুন— সবকিছু বোঝার পরই কোনো পদক্ষেপ নেব। না বুঝে আগানো আমার পক্ষে ঠিক হবে না।”

সাক্ষাৎকারে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। সেবার তিনি বিজেপির হয়ে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

স্মৃতিচারণা করে শ্রাবন্তী বলেন, “তখন সিদ্ধান্তটা অনেকটা হঠাৎ করেই নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। হেরে যাওয়ার কারণে নয়, অভিজ্ঞতাটা মনোমতো না হওয়াতেই আমি নিজেই সরে আসি।”

তিনি আরও যোগ করেন, “বেহালা পশ্চিম আমার নিজের এলাকা, আমি সেখানেই ভোট দিই। তাই জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে এবার যদি কোনো সিদ্ধান্ত নিই, সেটা পুরো বোঝাপড়া ও প্রস্তুতির পরই হবে— শুধুই আবেগে নয়।”

শ্রাবন্তীর মতো আরও কয়েকজন তারকাও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র এবং সোহেল দত্ত।

এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও সমান সক্রিয় শ্রাবন্তী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত তাঁর অভিনীত চলচ্চিত্র ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তাঁর সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। এ বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে শ্রাবন্তীর বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’, যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্রে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকছেন ভবানী পাঠকের ভূমিকায়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব
দূরপাল্লার বাসে ভাড়া বাড়ানোর প্রস্তাব
হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু
এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা
ম্রো জনগোষ্ঠীর প্রথম শিক্ষার্থী য়াপাও ম্রো।
১২ বছর পর সালমানকে ‘হ্যাঁ’ বললেন প্রীতি!
‘তামিম শতভাগ দিয়ে বোর্ডকে গর্বিত করতে পারবে’
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ৬৯
এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.