শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

শেরপুর জেলার

নকলায় নির্মানাধীন মাদ্রাসা ভবন পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী

নকলা (শেরপুর) প্রতিনিধি

ছবি : দৈনিক কলিকাল

শেরপুর জেলার নকলায় বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার নির্মানাধীন চার তলা ভবন পরিদর্শন করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে অকষ্মাৎ তিনি এই নির্মাণ কাজ পরিদর্শনে আসেন।

এ-সময় সহকারী প্রকৌশলী আব্দুল হালিম, উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ, মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক শওকত আলী ও মাহাদী মাসুদ, সহকারী মৌলভী হযরত আলীসহ ঠিকাদরী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ভবন নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন কাজের মধ্যে ছোট ছোট কিছু ভুল ঠিক করে নেওয়ার পরামর্শ দেন। তাছাড়া সহকারী প্রকৌশলী আব্দুল হালিম ভুলগুলো সহজে সংশোধনের সুবিধার্থে শ্রমিকদের হাতে কলমে বুঝিয়ে দেন এবং উপসহকারী প্রকৌশলী আবু সাঈদ ভুলগুলি সঠিকভাবে করিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন। সর্বোপরি চার তলা ভবনের কাজের গুণগত মান দেখে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আলীম উদ্দিন সন্তোষ প্রকাশ করেন।

তথ্য মতে, বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গত বছর চার তলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ ভবনের নির্মান ব্যয় ধরা হয়েছে এক কোটি ৮২ লাখ টাকা। আগামী কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ নির্মাণ কাজ যথাযথভাবে শেষ করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে আশাব্যক্ত করেন পরিদর্শকগনসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.