শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩, ২৯ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

পরিবেশ অধিকারকে ‘মৌলিক অধিকার’ করার প্রয়োজন : অ্যাটর্নি জেনারেল

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পরিবেশ অধিকার এখন কেবল পরিবেশের বিষয় নয়, এটা মানুষের জীবনের অধিকারের সঙ্গে একাকার হয়ে গেছে। তাই সংবিধানে একে ‘মৌলিক’ অধিকার হিসেবে যুক্ত করার সময় এসেছে।

আজ শুক্রবার (১১জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে চবি আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’ প্রতিপাদ্যে দেশের অন্যতম বৃহৎ আইনভিত্তিক প্রতিযোগিতা ‘এসসিএলএস আইন অলিম্পিয়াড ২০২৫’ আয়োজন করে।

আইন বিভাগের সভাপতি রকিবা নবীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, চবি আইন অনুষদের ডিন ড. জাফর উল্লাহ তালুকদার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম।

আটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নদীর দুই পাড় দখল, প্লাস্টিক ফেললে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়। একসময় স্রোতস্বিনী নদী রূপ নেয় মৃত জলাশয়ে। এমন বাস্তবতা থেকেই পরিবেশ নিয়ে আন্দোলন এখন সময়ের দাবি। আমি চাই না বাংলাদেশের মেধাবীরা বিদেশে পাড়ি দিক। তারা যেন এখানেই স্বপ্ন বুনতে পারে, এমন বাংলাদেশ গড়তেই পরিবেশ বাঁচাতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, জেলায় জেলায় পরিবেশ উন্নয়নের জন্য তহবিল থাকলেও তা ব্যয় হয় না। একটি জেলায় গেছিলাম, যেখানে জেলা প্রশাসক জানালেন ৪০ লাখ টাকার তহবিল পড়ে আছে, যা খরচই হয় না। তিনি উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার। এ ধরনের উদ্ভাবনী চিন্তা সব জেলায় ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন বলেন, পরিবেশ আদালতে মামলার প্রক্রিয়া সীমিত। ফলে সাধারণ মানুষের পক্ষে পরিবেশ বিষয়ক ন্যায্যতা প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। কেবল পরিবেশ অধিদফতর মামলা করতে পারে। কিন্তু এ প্রতিষ্ঠানটি কার্যত অচল হয়ে আছে।

প্রতিযোগিতায় দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ৪০টি দল অংশ নিয়েছে, যাদের নির্বাচন করা হয়েছে ৭০টিরও বেশি নিবন্ধিত দলের মধ্য থেকে। অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হচ্ছে, পাঁচটি ধাপে- ‘পিক্টোরিয়াল প্লী’, ‘রেবেলিয়াস স্পিরিট’, ‘ক্রিটিক্যাল আই’, ‘রিফর্ম অ্যাসেম্বলি’ ও ‘সিম্পোজিয়াম রাউন্ড’। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীরা আটটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্ক ভিত্তিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। আগামীকাল শনিবারও এই অনুষ্ঠান চলবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

নীরবতা ভেঙে কঠিন যে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
আবারো হরমুজ প্রণালিতে অবরোধ জারি
‘বিগত দুই সরকারের সময় ঠিকমতো হামের টিকা না দেওয়া ক্ষমাহীন অপরাধ’
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই থেকে শুরু
সৌদি আরব পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
‘শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে’
‘এই দেশ আমাদের, অন্যকেউ গড়ে দিয়ে যাবেনা’
আজ হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
বিদ্যুৎ উৎপাদনে কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
শীঘ্রই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে
হামের চিকিৎসায় এবার ৮ সদস্যের মেডিকলে বোর্ড গঠন
হজ কাদের জন্য ফরজ?
এনটিআরসিএ’র শিক্ষক শূন্যপদ ৭৭ হাজার
নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.