মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৮ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

এক রাতেই তলিয়ে গেল ফেনীর ২০ গ্রাম

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টিপাত ও ত্রিপুরা রাজ্যে থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থানে ভেঙে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

উজানের এসব গ্রামগুলোর পানি কমতে শুরু করলেও বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নতুন করে ভাটির ফুলগাজীর মুন্সির হাট ও আনন্দপুর ইউনিয়নের ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বাঁধের ৬টি স্থানে ভেঙে কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হয়েছে।

নতুন এলাকা প্লাবিত হওয়াতে আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন মানুষজন, অনেক এলাকায় নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক।

ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। বুধবার রাতে নতুন করে ফেনী ছাগলনাইয়া সড়ক তলিয়ে গেছে। যেকোন সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এদিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।

কোমর পানিতে তলিয়ে থাকা ফেনী শহরের পানি কমছে দ্রুত গতিতে। শহরের প্রধান প্রধান সড়কের পানি নেমে গেলেও বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি এখনও পানিতে তলিয়ে আছে। নতুন করে পাহাড়ি ঢলের পানি শহরে ঢুকলে আবারও তলিয়ে যেতে পারে শহর।

এরইমধ‍্যে অনেক মানুষ গত বছরের ভয়াবহ বন‍্যার আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছেন। অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন।

ফেনীর অসংখ‍্য স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক নেতাকর্মীরা উদ্ধার তৎপরতা ও খাদ‍্য সহায়তায় নেমে পড়েছেন।

ফেনীর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস বানভাসিদের উদ্ধার তৎপরতা, খাদ‍্য সহায়তা, আশ্রয় ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
হামের উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
ঈদের ছুটির পর রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু
পশ্চিমবঙ্গের পর উত্তর প্রদেশেও কুরবানিতে নতুন নির্দেশনা
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
এলেঙ্গায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ১৭ জন নিহত
বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন
বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.