শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২, ১৮ শাবান ১৪৪৭, শীতকাল

ছাত্র-জনতার আন্দোলনকে ‘মব’ হিসেবে চিহ্নিত করা ‘ফ্যাসিস্টদের ষড়যন্ত্র’: হেফাজতে ইসলাম

ছাত্র-জনতার চলমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে ‘মব’ বা উচ্ছৃঙ্খল জনতা হিসেবে চিহ্নিত করাকে ‘ফ্যাসিস্টদের ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৭ জুন) সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী একটি বিবৃতি দেন।

তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ ছাত্র-জনতার সম্মতির ভিত্তিতে ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার।

কিন্তু দুঃখজনকভাবে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনেককে এখনো গ্রেপ্তার হয়নি। এদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের।

তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না, এই অন্তর্বর্তী সরকারের ওপর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ষড়যন্ত্রমূলক ঝড়-ঝাপটাগুলো ঠেকিয়েছে বিপ্লবী ছাত্র-জনতাই। আজকে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী ভূমিকাকে মব বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইয়ের ছাত্র-জনতা বাধা দেবে।

তিনি বলেন, ২০১৩ সালে এ দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা শাপলা চত্বরে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধের জাগরণ ঘটিয়েছিল। ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনেও এ দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়ে রুখে দাঁড়িয়েছিল। তাদের অনুপ্রেরণায় চব্বিশে এসে ছাত্রদের নেতৃত্বে তৌহিদি জনতাসহ সর্বস্তরের জনগণ এক মহাকাব্যিক গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটায়। সেই গণঅভ্যুত্থান সফল হলেও জুলাই বিপ্লব এখনো অধরা। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.