ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগামী সপ্তাহে যে বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছিলেন তাকে উপেক্ষা করেছেন।
খবর : রয়টার্স
আব্বাস আরাগচি বলেন, আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বার্থে কিনা তা তেহরান বিবেচনা করছে। এর আগে পারমাণবিক কর্মসূচি নিয়ে পঞ্চম ধাপের আলোচনার পর ষষ্ঠ ধাপের আলোচনা ইসরায়েল ও মার্কিন হামলার কারণে বাতিল হয়ে যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা সৃষ্টি করা। অন্যদিকে ইরান বলছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধু বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
আরাগচি বলেন, পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষয়ক্ষতি কম নয়, তবে এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন বাস্তবতা খুঁজে বের করবে।







