মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২, ২১ শাবান ১৪৪৭, শীতকাল

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩৫

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ব্রিজে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে চেরাগ আলী এলাকায় বিআরটিএ ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

এদিকে, দুর্ঘটনায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সুনিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা নবাব সরকার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের ট্রাফিকের (টিআই) মো. সফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় বাস চালকদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.