বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২, ২ শাবান ১৪৪৭, শীতকাল

নাম পরিবর্তন হয়েছে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুকুমার রঞ্জন ঘোষ, তার স্ত্রী আভা রাণী ঘোষ এবং শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ভূইয়ার নামে থাকা তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৮ মে এ তথ্য জানানো হয়।

নাম পরিবর্তন হওয়া বিদ্যালয়গুলো হলো:

সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: রাঢ়িখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল গ্রাম) -পরিবর্তিত নাম: প্রাণী মণ্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আভা রাণী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: পাটাভোগ ইউনিয়নের জশুরগাঁও)
– পরিবর্তিত নাম: জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবস্থান: কুকুটিয়া ইউনিয়ন) -পরিবর্তিত নাম: কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সরকারি অর্থে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ব্যক্তির নামে নামকরণ না করার নীতিমালার আলোকে এই পরিবর্তন আনা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.